জলপাইগুড়িতে পথ দুর্ঘটনায় আহত ৪


জলপাইগুড়ি,৬ জানুয়ারিঃ জলপাইগুড়িতে পথ দুর্ঘটনায় আহত ৪। আহত ব্যক্তিদের নাম ও পরিচয় জানা যায়নি।

জানা গিয়েছে, রবিবার রাতে একটি গাড়ি প্রচন্ড গতিতে শহরের একাধিক পথচারীদের ধাক্কা মারে। এরপর জলপাইগুড়ি পোস্ট অফিস মোড় থেকে পুলিশ লাইন এলাকায় একটি বিদ্যুতের খুঁটিতে ধাক্কা মেরে গাড়িটি উল্টে যায়। ঘটনায় আহত এক সাইকেল আরোহী সহ গাড়িতে থাকা তিন যাত্রী। এদের মধ্যে গাড়িতে থাকা দুই যাত্রীর অবস্থা আশঙ্কাজনক।

খবর পেয়ে জলপাইগুড়ি কোতোয়ালী থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গ্যাস কাটার দিয়ে গাড়িটি কেটে আহতদের উদ্ধার করে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করে।
ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

- Avijit Paul

Comments

Popular posts from this blog

খবরচা বাগানের বৃদ্ধ বৃদ্ধাদের নিয়ে বনভোজনের আয়োজন