সোলেমানি হত্যার প্রতিশোধ, মার্কিন ঘাঁটি লক্ষ্য করে রকেট হামলা ইরানের
সোলেমানির মৃত্যুর পর ইরান বদলা নিতে পারে এই আশঙ্কাতে আগেই সেখানে বসবাসকারী মার্কিন নাগরিক ও কূটনৈতিক ব্যক্তিদের দেশে ফেরার নির্দেশ দিয়েছে পেন্টাগন। তার মধ্যেই এই হামলার খবর পাওয়া গিয়েছে। অন্যদিকে ইরানের ৫২টি গুরুত্বপূর্ণ স্থানে বড়সড় সামরিক হামলা চালানোর হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পরপর তিনটি টুইট করে ট্রাম্প বলেছেন, ইরান কোনও মার্কিন নাগরিক বা আমেরিকার কোনও সম্পত্তির উপর হামলা করলে আমেরিকা পালটা হামলা চালাবে। এবং কোথায় কোথায় হামলা চালানো হবে সেই জায়গাগুলি বেছে রাখা হয়েছে বলে জানিয়েছেন ট্রাম্প। টুইট করে ট্রাম্প বলেছেন, আমরা ৫২টি জায়গাকে টার্টেট করেছি, যার মধ্যে অনেকগুলি ইরানের ঐতিহ্য ও সংস্কৃতির কাছে খুবই গুরুত্বপূ্র্ণ। ইরান যদি কোনও মার্কিন নাগরিক বা আমেরিকার কোনও সম্পত্তির উপর হামলা করে, আমরা দ্রুত ভয়ংকর ধরনের পালটা আঘাত হানব।
- Avijit Paul
Comments
Post a Comment