BREAKING NEWS • চালসায় পিকনিক থেকে ফেরার পথে দুর্ঘটনার কবলে বাস


চালসা,৫ জানুয়ারি : পিকনিক থেকে ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়ল একটি যাত্রীবাহী বাস। রবিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটে মালবাজার-চালসা মুখী ৩১ নম্বর জাতীয় সড়কের কুর্তি সেতু সংলগ্ন এলাকায়। যদিও ঘটনায় কেউ গুরুতর আহত হয়নি। জানা গিয়েছে, এদিন গাড়িটি গরুবাথান থেকে পিকনিক করে যাত্রী নিয়ে চালসা আসছিল। কুর্তি সেতু সংলগ্ন এলাকায় আসতেই বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে কাত হয়ে যায়। বাসে থাকা ৩ জন যাত্রী সামান্য আহত হয়। খবর পেয়ে মেটেলি থানার পুলিশ এসে গাড়িটিকে উদ্ধার করে নিয়ে যায়।

- Avijit Paul

Comments

Popular posts from this blog

খবরচা বাগানের বৃদ্ধ বৃদ্ধাদের নিয়ে বনভোজনের আয়োজন