ফালাকাটা পুলিশ,হদিশ পেলো বড়সড় গাড়ি পাচার চক্রের | Daily News Worldwide


ফালাকাটা: গোপন অভিযান চালিয়ে বিশাল সাফল্য পেলো আলিপুরদুয়ার জেলার ফালাকাটা থানা পুলিশ,হদিশ পেলো বড়সড় গাড়ি পাচার চক্রের।

গোপন সূত্রে অভিযান চালিয়ে ফালাকাটার ৩১নং জাতীয় সড়কের দোলাল দোকান এলাকা থেকে ছয়টি ভুয়ো নম্বর প্লেটের লরি বাজেয়াপ্ত করেন ফালাকাটা থানার পুলিশ বাহিনী এবং মাদারিহাট থানার শিশুবাড়ি এলাকা থেকে আরো তিনটি লরি বাজেয়াপ্ত করে।এই ঘটনায় গাড়ির নম্বর জাল করার অপরাধে দুই জনকে গ্রেপ্তার করেছেন পুলিশ। 

ফালাকাটার একটি গ্যারেজে চোরাই গাড়ি গুলিকে নিয়ে এসে নম্বর বদল করে নাগাল্যান্ডের নম্বর লাগিয়ে বিক্রি করে দেন বলে পুলিশ জানতে পেরেছে।

পুলিশের অনুমান, ওই চক্রের সাথে উত্তর-পূর্বাঞ্চলের গাড়ি পাচার চক্রের যোগসাজশ  রোয়েছে।জেলার পুলিশ সুপার নগেন্দ্রনাথ ত্রিপাঠি জানিয়েছেন "ওই চক্র দেশের বিভিন্ন এলাকা থেকে লরি পাচার করে এনে গাড়ির চেসিস,ইঞ্জিন ও রেজিষ্ট্রেশন নম্বর বদল করে উত্তর-পূর্বাঞ্চলের রাজ্য গুলিতে পাচার করে দিত।

গ্রেপ্তার দুই জনকে এদিন আলিপুরদুয়ার জেলার আদালতে পেশ করা হলে পুলিশ তাদের পাঁচ দিনের রিমান্ডে নিয়েছে বলে জানা যায়।

- অভিজিৎ পাল

Comments

Popular posts from this blog

খবরচা বাগানের বৃদ্ধ বৃদ্ধাদের নিয়ে বনভোজনের আয়োজন