তুফানগঞ্জে রহস্যজনক আগুনে পুড়ল গাড়ি
তুফানগঞ্জে রহস্যজনক আগুনে পুড়ল গাড়ি
তুফানগঞ্জ, ৫ জানুয়ারি : শনিবার গভীর রাতে আগুনে পুড়ে গেল একটি গাড়ি। ঘটনাটি ঘটেছে তুফানগঞ্জ শহর সংলগ্ন অন্দরান ফুলবাড়ি-১ গ্রাম পঞ্চায়েতের বটতলা এলাকায়। রতন বর্মন নামে এক বাসিন্দা তাঁর বাড়ির সামনে গাড়িটি দাঁড় করিয়ে রেখেছিলেন। রাত আড়াইটে নাগাদ রতনবাবু বুঝতে পারেন গাড়িতে আগুন লেগেছে। প্রথমে আশাপাশের বাসিন্দারা আগুন নেভানোর চেষ্টা করলেও লাভ হয়নি। খবর দেওযা হয় তুফানগঞ্জ দমকল কেন্দ্র ও থানায়। ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। রতনবাবুর অভিযোগ, বরাবর তিনি বাড়ির সামনেই গাড়ি রাখেন। তাঁর আগে একটি গাড়ি ছিল। সেটিতেও কেউ বা কারা আগুন লাগিয়ে দেয়। ঋণ করে তিনি এই গাড়িটি কিনেছিলেন। সেই গাড়িটিও পুড়ে গেল। কেউ ষড়যন্ত্র করে বারবার গাড়িতে আগুন লাগিয়ে দিচ্ছে বলে অভিযোগ তাঁর। যদিও বিষয়টি নিয়ে থানায় লিখিত অভিযোগ জানানো হয়নি। অভিযোগ পেলে ঘটনা তদন্ত করে দেখা হবে বলে তুফানগঞ্জ থানার পুলিশ জানিয়েছে।
- Avijit Paul

Comments
Post a Comment